Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় অশ্লীল যাত্রা ও জুয়ার আসর ভেঙ্গে দিয়েছে প্রশাসন

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল টাপু হয়বত খাঁ চরে প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় অশ্লীল যাত্রার পেন্ডেল ও জুয়ার আসর ভেঙ্গে দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউএনও সৈয়দ ফরহাদ হোসেন এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হক এএসআই সামছুল ও ৩ জন পুলিশকে সাথে নিয়ে অশ্লীল যাত্রা ও জুয়ার আসর ভাঙ্গতে যান। সেখানে স্থানীয় লোকজনের সহায়তায় জুয়ার আসর ও যাত্রা পেন্ডেল ভেঙ্গে দিয়ে বেশ কিছু মূল্যবান মালামাল জব্দ করে আনেন। জব্দকৃত মালামাল হচ্ছে ৪৫ পিচ ঢেউ টিন, একটি বড় জেনারেটর, ১টি মাইক সেট, ১টি সাউন্ড বক্স, ৩টি বাদ্যযন্ত্র, ২টি ডাবুর বক্স, ৬টি ডাবুর গুটি, ১টি ডাবুর ফর, ২টি বিছানা। এসময় উপস্থিত উত্তেজিত জনতা যাত্রা পেন্ডেলের বেশ কিছু মালামালের মধ্যে আগুন লাগিয়ে দেয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে নর্তকীরা ও জুয়ারুরা পালিয়ে যায়।
এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।

Leave A Reply

Your email address will not be published.