Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় ডেঙ্গু, মানবপাচার ও গুজব প্রতিরোধে সভা অনুষ্ঠিত


মিজান, কাউনিয়া প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় দেশব্যাপী ডেঙ্গু, অবৈধ মানবপাচার ও ছেলেধরা গুজব প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ আগষ্ট) বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, সহকারি কমিশনার (ভুমি) জেসমিন নাহার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম প্রমুখ।

সভায় বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.