Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় পত্রিকা হকার মেধাবী ছাত্র মাজেদকে উপজেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ নিজের লেখাপড়ার খরচ জোগাতে পত্রিকা বিক্রি করে মাজেদ এ শিরোনামে একটি খবর বিভিন্ন অনলাইনসহ দৈনিক পত্রিকায় প্রকাশিত হলে রংপুরের কাউনিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এর দৃষ্টি গোচর হয়। তার পড়ালেখার জন্য বুধবার (২৭জুন) বিকালে উপজেলা পরিষদ তহবিল থেকে মাজেদ এর হাতে শিক্ষাবৃত্তির ৪ হাজার টাকার চেক তুলেদেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা, প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল, সাংবাদিক জহির রায়হান প্রমূখ। এছাড়াও মাজেদের পড়ালেখার খরচের ব্যাপারে চেয়ারম্যান সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ৪ হাজার টাকার চেক পেয়ে মাজেদ বেজায় খুশি।

Leave A Reply

Your email address will not be published.