Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত

মিজান কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় “শিক্ষিত মা একটি সুরভিত ফুল, প্রতিটি ঘর হোক একটি স্কুল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুৃধবার কাউনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে “শিক্ষিত মা একটি সুরভিত ফুল, প্রতিটি ঘর হোক একটি স্কুল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মা সমাবেশের আলোচনা সভা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক আব্দুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, সহকারী শিক্ষা অফিসার মো. মোজাম্মেল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. দিলদার আলী, মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. ইউসুফ আলী, প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মহসীন(হিরা), আ’লীগ নেতা শাহীন মিয়া, প্রধান শিক্ষক আসফিকা বুলবুল(পেস্তা), সহকারী শিক্ষক মো. ফারুক হোসেন, নজরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ছাত্র-ছাত্রীদের মা অবিভাবক ও এলাকার সুধীবৃন্দ ।

অনুষ্ঠান শেষে স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের মাঝে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর নিজস্ব তহবিল হতে প্রদত্ত ডায়রী বিতারণ করা হয়। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.