Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কামারখন্দে আগুনে বসতবাড়ী পুড়ে গেছে

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামে বসত বাড়িতে আগুন লেগে ৪টি ঘর-আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। এসময় আগুনে ১টি গরু ও ১টি ছাগল মারা গেছে। আগুনে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ির লোকজন জানিয়েছেন। এছাড়াও বাড়ির মালিক লোকমান হোসেন আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাড়ির সকলে যখন ঘুমন্ত অবস্থায় তখন কয়েল থেকে আগুনের সূত্রপাত্র হয়। মুহূর্তে আগুন ঘরের চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা টের পেয়ে ঘুমন্ত সকলকে জাগিয়ে তুলে আগুন নেভানোর চেষ্টা করে। সংবাদ পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave A Reply

Your email address will not be published.