Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কিশোরগঞ্জের হোসেনপুরে বাসে আগুন, আটক ১

Picture  103 picture 103-1

মোঃ এখলাছ উদ্দিন (রিয়াদ), কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে একটি বাসে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জনায় বৃহঃ স্পতিবার রাতে সাড়ে নয়টার দিকে উপজেলা সাবরেজিস্টার অফিসের সামনে রাসত্মার পার্শ্বে বাসটি (ঢাকা মেট্রো-ব-১৪-৪৭১৯) দাড়ানো ছিল। বাসের চালক মাহফুজ ঐসময় ঘুমিয়ে ছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুনের তাপে চালক মাফুজ এর ঘুম ভেঙ্গে গেলে জানালা দিয়ে লাফ দেয়। এতে সে প্রাণে বেচেঁ যায়। মুহুর্তের মধ্যে বাস দাও দাও করে জ্বলতে থাকে। চালকের ডাক-চিৎকারে স্থানীয়রা এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসের মালিক মীর কাশেম বাদী হয়ে হোসেনপুর থানায় মামলা করেছে।  পুলিশ এ ঘটনায় দ্বিপেশ্বর গোল চক্কর এলাকার মৃত ফরজুল হকের ছেলে বিএনপি কর্মী মোঃ আলী জুলমতকে আটক করেছে। হোসেনপুর থানার অসি মোঃ নান্নু মোলস্না জানান, ঘটনায় জরিতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Leave A Reply

Your email address will not be published.