Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

death pic

মোঃ এখলাছ উদ্দিন(রিয়াদ), কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে শাহ সুলতান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শাহ সুলতান মৃত ফালু মিয়ার ছেলে।

জানা যায়, সোমবার সকালে শাহ সুলতান ও তার যমজ ভাই আরো কয়েকজন শিশু ক্রিকেট খেলছিল। এ সময় তাদের বলটি পাশের একটি বাসার ছাদে পরে গেলে সেটি আনতে যায় সুলতান। ওই সময় মানিক ফকিরের গলিতে সে বাসার ছাদের উপর দিয়ে যাওয়া হাইভোল্টেজ (৩৩০০কেভি) তারে জড়িয়ে ঘটনাস্থলেই শিশু সুলতানের মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল শিশু সুলতানের লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Leave A Reply

Your email address will not be published.