Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

kurigram-murder-photo-15-10-16শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামে। ঘাতক বড় ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শনিবার সকালে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই মোকছেদ আলীর সাথে ছোট ভাই রফিকুলের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে বড় ভাই মোকছেদ আলী ছোট ভাই রফিকুলের(৪০) এর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে আহত অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত রফিকুল শিবরাম গ্রামের মৃত কিছমত আলীর পুত্র।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক বড় ভাই মোকছেদ আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান জানান, ঘাতক বড় ভাই মোকছেদ আলী গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দয়েরের প্রক্রিয়া চলছে।

Leave A Reply

Your email address will not be published.