Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রাম ফুলবাড়ীতে যুবলীগের হরতাল বিরোধী মিছিল সমাবেশ

FULBARI NEWS 01.02.15

ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
দেশব্যাপি ২০ দলীয় জোটের হরতাল,নৈরাজ্য,পেট্রোল বোমা,ভাংচুর ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান উমর ফারুক চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে উপজেলা যুবলীগ। আজ রোববার সকাল ১১টায় নেতাকর্মীরা মিছিল সহযোগে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তিনকোনা মোড়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, সহ-সভাপতি শাহাজান আলী বাদশা,সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, যুবলীগ সভাপতি আশরাফুল আলম বুলবুল, সাঃ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন প্রমুখ ।

Leave A Reply

Your email address will not be published.