Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধা জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি: বুধবার বিকেলে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের হলরুমে গাইবান্ধা জেলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। জেলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জয়নুল আবেদীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মারুফ সোনা, গাইবান্ধা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামাল আহমেদ, গাইবান্ধা পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এ জেড এম মহিউদ্দিন রিজু। এছাড়াও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ গাইবান্ধা সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক ও গাইবান্ধা জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আখতার হোসেন খান ওপেল, সাধারণ সম্পাদক মোঃ সৈকত রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সহ-সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, প্রচার সম্পাদক রকিবুল হাসান লেলিন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.