Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

উদ্ধার অভিযানে অংশ নিতে গুলশানে সেনাবাহিনীর কমান্ডো টিম

gulshan_army

নিজস্ব প্রতিবেদক: গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টে জিম্মিদের উদ্ধারে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করতে সিলেট থেকে সেনাবাহিনীর কমান্ডো টিম ঘটনাস্থলে এসে পৌঁছেছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তারা ঘটনাস্থলে এসে পৌঁছায়। সকাল থেকেই তারা অভিযান শুরু করবে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
এদিকে হলি আর্টিসান রেস্টুরেন্টের আশেপাশে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের সাঁজোয়াযান (এপিসি) দিয়ে ওই হোটেল ঘিরে ফেলা হয়েছে।
ঘটনাস্থলের পাশ থেকে এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তবে ওই ব্যক্তি এই সন্ত্রাসী হামলার শিকার নাকি ওই ঘটনার সঙ্গে জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.