Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঘিওরে ট্রাক চাপায় যুবক নিহত

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের ঘিওরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বিজন বসাক (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘিওর উপজেলার তরা ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজন বসাক ঘিওর উপজেলার তরা এলাকার সংকর নাথ বসাকের ছেলে।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামছুল ইসলাম জানান, নিহত বিজন বসাক মানিকগঞ্জ শহরের লক্ষ্মীমণ্ডপ মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন। শহর থেকে ঘিওরের তরা এলাকায় নিজ বাড়িতে যাওয়ার পথে তরা ব্রিজের উপরে পাটুরিয়াগামী একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিজন বসাক নিহত হয়। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। নিহত যুবকের মৃতদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.