Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রামের মুরাদপুরে লরী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত

 

রুমেন চৌধুরী  (বিশেষ প্রতিনিধি  চট্টগ্রাম)

চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের পাঁচলাইশ থানা এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। মঙ্গলবার দুপুরে ফ্লাইওভারের শুলকবহর অংশে নামার সময় এ ঘটনাটি ঘটে। নিহত ওই মোটরসাইকেল আরোহীর নাম মো. রাশেদ। তিনি বন্দর থানাধীন নিউমুরিং বড়পোল এলাকার মৃত হাসানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলটিতে থাকা ওই আরোহী লালখান বাজার থেকে শুলকবহর এলাকার দিকে নামার সময় হঠাৎ ছিটকে পড়ে যান। এসময় পেছন পেছন আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে পাঁচলাইশ থানার এসআই নুরুল আমিন জানিয়েছেন, মোটরসাইকেল আরোহী নিহত রাশেদের মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.