Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

৬ টাকার জন্য শিশুকে অমানবিক নির্যাতন

minhazনিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: গত রবিবার (২৪ এপ্রিল) বিকাল ৩টায় একটি এতিম ছেলে মো. মিনহাজ মামার বাসায় বেড়াতে যায়। যাওয়ার পথে পতেঙ্গার স্টার্ন রিফাইনারি সংলগ্ন হাদী পাড়ার ইসাহাকের দোকান থেকে চিপস কিনে। ১০ টাকা পরিশোধ করে ৬ টাকা মামা পরিশোধ করবে বলে বাকী রাখে। মামার কথা শুনে অকথ্য ভাষায় গালাগালি করে ইসহাক। ইসহাকের আগ্রাসী রূপ দেখে কিশোর মিনহাজ পালানো চেষ্টা করে কিন্ত ইসহাক ঝাপটিয়ে ধরে কিল ঘুষি শুরু করে এতে এক পর্যায়ে মিনহাজ মাটিতে লুটিয়ে পরে।
ভিডিও তে দেখা যায়, মিনহাজ ইসহাকের পা জড়িয়ে ধরে বাচার আকুতি জানায়। তখন ইসহাক তার গলা পা দিয়ে চেপে ধরে। এর পর থানা থেকে পুলিশ এসে ছেলেটিকে উদ্ধার করে এবং আসামী ইসহাক কে জেলহাজাতে প্রেরণ করে।মিনহাজের চাচা সবুর জানান থানা মিনহাজ থেকে টিপ সই নেয়। মিনহাজ বর্তমানে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি আছে এবং ডাক্তারদের মতে তার অবস্থা আশংকাজনক।
পতেঙ্গা থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ বলে জানান এবং কথা না বলে কেটে দেন।
সরেজমিন দেখা যায়, পুরো এলাকাজুড়ে ভূতুড়ে পরিস্থিতি বিরাজ করছে। ইসাহাক এবং তার লোকেদের ভয়ে কেউ মুখ খুলতে রাজি হননি। আড়ালে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন ইসহাক থানা কে ম্যানেজ করে জামিন পেয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.