Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জলঢাকা ছাত্রলীগের সভাপতিকে বহিস্কার; কমিটি বিলুপ্ত

দায়িত্ব পালনে অবহেলা ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুর্ণ করে সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ জলঢাকা পৌর শাখার সভাপতি আহসান হাবীব সাহেদকে বহিস্কারসহ বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক নোহেল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আদেশ জানান যায়। বহিস্কার সহ কমিটি বিলুিপ্তর বিষয়টি নিশ্চিত করে নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক জানান, জলঢাকা পৌর ছাত্র লীগের সভাপতি আহসান হাবীব সাহেদ সংগঠনের ভাবমূর্তি ক্ষুর্ণ করে সম্প্রতি র‌্যাবের হাতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়।

তার বিরুদ্ধে মাদক ও চোরাই মালামাল কেনাবেচার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। পাশাপাশি জলঢাকা পৌর ছাত্রলীগের বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জলঢাকা পৌরসভায় ছাত্রলীগের সকল সাংগঠনিক কর্মকান্ড স্থগিত থাকবে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোহেল রানা জানান, বুধবার বিকালে জেলা ছাত্রীগের কার্যালয়ে এক জরুরী সভায় সংগঠনের গঠনতন্ত্রের ১৭(ক,খ,গ) ধারা মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী এই আদেশ দেওয়া হয়। শীঘ্রই জলঢাকা পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, যে, জলঢাকা পৌর ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব সাহেদ গত তিন মাস আগে গাঁজাসহ র‌্যাব-১৩ নীলফামারীর হাতে আটক হয়। দেড় মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পায়। এরপর ২৭ জুলাই ভোরে চোরাই মালামাল কেনাবেচার অভিযোগে আবার পুলিশের হাতে আটক হয়ে বর্তমানে জেলা কারাগারে বন্দি রয়েছেন।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.