Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মুগাবের পদত্যাগে অস্বীকৃতি

গৃহবন্দি জিম্বাবুয়ে প্রেসিডেন্ট রবার্ট মুগাবে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন| দেশটির প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার জেনারেল কনস্টান্টিনো চিওয়েঙ্গার সঙ্গে বৈঠক তাই ফলপ্রসূ হয়নি। বৈঠকের পর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, মুগাবে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছেন।

গত বুধবার দেশটির নিয়ন্ত্রণ সেনাবাহিনী নেওয়ার পর থেকে তিনি গৃহবন্দি আছেন রবার্ট মুগাবে। এদিকে বিরোধী দলীয় নেতা মরগান তাসভাঙ্গিরাই বলেছেন, ‘জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে মুগাবের অবিলম্বে পদত্যাগ করা উচিত।’

গত সপ্তাহে মুগাবে ভাইস প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাওয়াকে সরিয়ে দেয়ার পর থেকে দেশটিতে এক ধরনের সঙ্কট সৃষ্টি হয়েছে। তার স্থলে স্ত্রী গ্র্যাস মুগাবেকে তার দল ও প্রেসিডেন্সিতে নিয়োগ দেয়ার ব্যাপারে মনোভাব দেখান। এ অবস্থায় মুগাবে পদত্যাগ করলে দেশটির সেনা হস্তক্ষেপ বৈধতা পেত।

তবে মুগাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকুক এমনটি চাইছে, সেরকম কাউকে দেশের রাস্তায় পাওয়া যাওয়া দুরোহ। এক্ষেত্রে তার সরে যাওয়ার প্রক্রিয়া নির্ধারণে আলোচনার জন্যই কিছু সময় ক্ষেপন হচ্ছে। মুগাবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রোমান ক্যাথলিক যাজক ফিদেলিস মুকোরনিকে এ ক্ষেত্রে মধ্যস্থতায় কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে।

১৯৮০ সালের সামরিক শাসন অবসানের পর থেকে বেশিরভাগ সময় দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন রবার্ট মুগাবে। এ অবস্থায় আগামী বছর নির্বাচনের আগে ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়েচেন তিনি। একজন সেনা কর্মকর্তা এএফপিকে জানান, আমার মনে হয় তিনি সময়ক্ষেপন করছেন| তবে অন্য একটি সূত্র বলছে, নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা আগে নিশ্চিত করেই ক্ষমতা ছাড়তে চাইছেন মুগাবে।-বিবিসি।

Leave A Reply

Your email address will not be published.