জীবননগর ডিগ্রি কলেজে অভিভাবক ও সুধি সমাবেশ
জীবননগর প্রতিনিধি, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলার জীবননগর ডিগ্রি কলেজ শাখার আয়োজনে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিনের সভাপতিত্বে একটি অভিভাবক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগর টগর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ, ভাইস চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর মহিলা কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন, আন্দুল বাড়িয়া কলেজের অধ্যক্ষ আব্বাস আলী, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ আলী, জীবননগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সাবেক কমিশনার জাহাঙ্গীর আলম, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আ. মালেক মোল্লা। এছাড়া আরও উপস্থিত ছিলেন থানা ছাত্রলীগের সভাপতি সোয়েব আহম্মেদ অঞ্জন, সাধারণ সম্পাদক ওয়াসিম রাজা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানিক, যুবলীগ নেতা শিবলু রহমান, মজিবর রহমান শামীম, সরোয়ার ইসাবুল হক মিল্টন প্রমুখ।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য প্রদান করে ১ম বর্ষের ছাত্র ফাহিম এবং ১ম বর্ষের ছাত্রী সুমাইয়া খাতুন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আ. সালাম ইসা।