Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জীবননগর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
জীবননগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নতুন কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে।
রবিবার সকাল ৯টার সময় আহ্বায়ক কামাল সিদ্দিকী বাবুর সভাপতিত্ব্ েঅনুষ্ঠিত দ্বি-বার্ষিক কমিটি গঠন সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ডেসটিনির প্রতিনিধি আনোয়ারুল কবীর সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মুন্সী মাহবুবুর রহমান বাবু ওরফে এম আর বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে এসএম কামাল উদ্দিন জোয়াদ, সহ-সাধারণ সম্পাদক জিএ জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মামুন-উর-রহমান, দপ্তর সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকিমুল ইসলাম, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মুন্সী রায়হান উদ্দীন, নির্বাহী সদস্য এসএম আবুল কালাম আজাদ, আবু সাইদ বাবুল ও সালাউদ্দীন কাজল।

Leave A Reply

Your email address will not be published.