Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে অস্ত্র, গুলি ম্যাগজিন সহ যুবক আটক

শৈলকুপায় ১ কেজি গাঁজা ও মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটকঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে অস্ত্র,গুলি ও ম্যাগজিনসহ নাজমূল গাজী (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোর রাতে চাপড়ী গ্রাম থেকে তাকে আটক করা হয়। নাজমূল ইস্তেকাপুর গ্রামের রওশন গাজীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার এসআই আমিনুল ইসলাম জানান, রাতে চাপড়ী গ্রামে নাজমুল গাজী নামে ওই যুবক অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Leave A Reply

Your email address will not be published.