Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

1412850576টাঙ্গাইলের মির্জাপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিমধল্ল্যা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, সকালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গরুভর্তি একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লবণভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গরুভর্তি ট্রাকের চালক ও গরু ব্যবসায়ী নিহত হন। আহত হন আরো দুইজন।

আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.