Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টাঙ্গাইলে পুলিশ জনতা সংঘর্ষে নিহত ৩, আহত ২০

file

টাঙ্গাইলে ছেলের সামনে মাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২০ জন। গুলিবিদ্ধ অবস্থায় আরও ৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেলে ঘাটাইল উপজেলার হামিদপুরে এ ঘটনা ঘটে। আসামিদের গ্রেফতারের দাবিতে শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে কালিহাতির দিকে যায় স্থানীয়রা। এ সময় মিছিলে বাধা দেয় পুলিশ।

একপর্যায়ে তাদের ওপর লাঠিচার্জ করা হয়। বিক্ষুব্ধ জনতাও পাল্টা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোঁড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় আশপাশের দোকানপাট ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫০ রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ।

এ সময় গুলিবিদ্ধ ৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ফারুক নামে একজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় শামীম নামে অপরজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তারও মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় পুলিশের ৪ সদস্যও আহত হন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.