Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

টুথপেস্টের অন্য রকম ব্যবহার!

it-4রকমারি ডেস্ক:
টুথপেস্টের আসল কাজ কী সেটা আমরা সকলেই জানি। আর তা হল দাঁত পরিষ্কার ব্রাশ করা। তবে এই টুথপেস্টের যে আরও অন্যরকম কিছু ব্যবহার আছে আপনি কি তা জানেন। হয়তো জানেন না। চলুন তাহলে জেনে নিই টুথপেস্টের অসাধারণ ও অজানা কিছু ব্যবহার।

মুহূর্তেই ফিরিয়ে আনুন সিলভারের উজ্জ্বলতা
আপনার পছন্দের সিলভারের হাতের ব্রেসলেট বা রিং অনুজ্জ্বল হয়ে গিয়েছে। তাহলে জিনিসগুলো একটু ভিজিয়ে তারপর সামান্য পেস্ট লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষে নিন এরপর ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন, টুথপেস্ট মরিচা দূর করে। কিন্তু এইভাবে পরিষ্কার করাকে অভ্যাস করে ফেলবেন না।

কাপ থেকে চা/কফির দাগ দূর করুন
প্রতিদিন চা/কফি খেলে কাপের তলায় লাল বর্ণের দাগ পড়ে যায়। তখন দেখতেও খারাপ লাগে। আর এই দাগ দূর করার জন্য ব্যবহার করুন টুথপেস্ট।

মেক-আপের দাগ তুলুন টুথপেস্ট দিয়ে
লিপস্টিকের দাগ বা কাজল, মাসকারার দাগ যেকোন সময়ই ড্রেসিং টেবিল, আয়নায় লাগতে পারে। তখন তা দ্রুত উঠাতে ব্যবহার করুন টুথপেস্ট।

হাত থেকে রসুনের গন্ধ রোধ করুন
খাওয়ার জন্য বা রান্নায় ব্যবহার করার জন্য যখন আমরা রসুন ব্যবহার করে থাকি তখন হাতে রসুন বিদঘুটে গন্ধ থেকে যায়। আর এই গন্ধ দূর করতে সামান্য টুথপেস্ট নিয়ে হাতে মেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন গন্ধ গায়েব হয়ে গিয়েছে।

পার্মানেন্ট মার্কারের দাগ দূর করুন
পার্মানেন্ট মার্কারের দাগ খুব সহজে ওঠেনা, তাই আমরা জানি। কিন্তু এই পার্মানেন্ট মার্কারের দাগ খুব সহজে তুলে ফেলার জন্য আছে অভিনব এক উপায়। আর তা হল টুথপেস্ট। যেখানে মার্কারের দাগ আছে সেখানে টুথপেস্ট লাগিয়ে পরিষ্কার করে নিন।

Leave A Reply

Your email address will not be published.