Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তিস্তা নদীর পানিতে অজ্ঞাত যুবকের লাশ

hb-laas-thumbnailহাতীবান্ধা সংবাদাদাতা, লালমনিরহাট :  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদী থেকে এক অজ্ঞাত (৩০) যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা।  শনিবার দুপুরে হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া এলাকায় লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন তারা।

পুলিশ জানায়, তিস্তা নদীর তীর ঘেষে স্থানীয় লোকজন এক যুবকের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। এ সময় পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয়রা জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চি‎হ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে হত্যার পর মরদেহ তিস্তা নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা । এ সংবাদ লেখা পর্যন্ত যুবকের লাশ উদ্ধার কিংবা পরিচয় পাওয়া যায়নি।

হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.