Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দাবানলে নিহত বেড়ে ২৪, নিখোঁজ ১৬

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ২৪ জন নিহত এবং ১৬ জন নিখোঁজ রয়েছেন। পাঁচ দিনের তাণ্ডবের পরও দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দাবানল নতুন করে ব্রিটেন উডস এবং সান ফার্নান্দো ভ্যালি এলাকায় ছড়িয়ে পড়েছে। লস অ্যাঞ্জেলস কাউন্টি মেডিকেল এক্সামিনার রবিবার প্রকাশিত এক তালিকায় ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ক্যালিফোর্নিয়ার প্যালিসেডস এলাকায় দাবানল আরও এক হাজার একরজুড়ে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এই দাবানলে ইতোমধ্যে ২২ হাজার একর এলাকা পুড়ে গেছে, যার মাত্র ১১ শতাংশ এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

নতুন আগুন ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিস এটন ও প্যালিসেডস দাবানলে কিছু অগ্রগতির কথা জানিয়েছিল। তবে পরিস্থিতি দ্রুতই অবনতি হয়েছে। গত ছয় দিনে লস অ্যাঞ্জেলসে চারটি দাবানলে প্রায় ৪০ হাজার একর এলাকা পুড়ে ছাই হয়েছে। ধ্বংস হয়েছে ১২ হাজারেরও বেশি বাড়িঘর ও স্থাপনা।

দাবানলে এক লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছেন। বাতাসের গতিবৃদ্ধি এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী, বাতাসের গতি ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত বাড়তে পারে, যা আগুন নিয়ন্ত্রণের চেষ্টাকে আরও জটিল করে তুলবে। এদিকে আগুনের কারণে লস অ্যাঞ্জেলসের বাতাসে দূষণের মাত্রা ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে।

প্রাণহানি ও ক্ষয়ক্ষতির এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। তবে আগুনের অব্যাহত তাণ্ডব এবং প্রতিকূল আবহাওয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।

Leave A Reply

Your email address will not be published.