Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দিনাজপুরের বীরগঞ্জে অগ্নিকান্ডে ২৫ ঘর পুড়ে ছাই

দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আগুনে ২৫ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার শতগ্রাম ইউনিয়নের শিমুলপুর দেবারুপাড়া গ্রামে সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এতে ৫০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিন জানান, বিকেল ৩টায় উপজেলার শতগ্রাম ইউনিয়নের শিমুলপুর দেবারুপাড়া গ্রামের মো. সায়েদ আলীর ছেলে মো. রসিদুল ইসলামের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন ছড়িয়ে পড়ে মো. আরশাদ, মো. সেরাজ উদ্দিন, মো. উমর আলী, মো. আইনুল ইসলাম, মো. সায়েদ আলী, মো. আব্বাস আলী, মো. বুলেটের ঘরসহ ২৫টি ঘরে। সংবাদ পেয়ে ঠাকুরগাঁও জেলা সদর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঠাকুরগাঁও অগ্নিনির্বাপক কমান্ডার মো . আজিজুল হক জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩২ লাখ টাকা। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এসআই উত্তম কুমারের নেতৃত্বে একদল পুলিশ উদ্ধার কাজে সহযোগিতা করার জন্য ঘটনাস্থলে অবস্থান করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে এক কেজি চাল, এক হাজার টাকা ও একটি করে কম্বল প্রদান করা হয়।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.