Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দুঃস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বর্তমান সরকার ব্যাপক কর্মসুচী হাতে নিয়েছে ——সৈয়দা সাজেদা চৌধুরী

হারুন-অর-রশীদ ,ফরিদপুর প্রতিনিধি ঃpic-d-l-motobinimoy-sova-copy

বাংলাদেশ আ’লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা
চৌধুরী এম পি বলেছেন, দুস্থঃ ও অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে এবং তাদের মুখে মুখে হাসি ফোটাতে বর্তমান সরকার ব্যাপক কর্মসুচী হাতে নিয়েছে। দেশের ৫০ লক্ষাধিক পরিবারকে ১০ টাকা দরে চাল দেয়া হচ্ছে। তিনি নগরকান্দার তালমা ইউনিয়নে ভিজিডি উপকার ভোগীদের যাচাই বাছাই-পর্যবেক্ষন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

শনিবার সন্ধায় নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল আজিজ এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবর চৌধুরী বাবলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া,নগরকান্দা পৌরসভার মেয়র রায়হানউদ্দীন মিয়া,সাবেক মেয়র আলিমুজ্জামান টুলু মোল্লা,তালমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ খান,তালমা ইউনিয়ন আ’লীগের সভাপতি থেয়াবুর রহমান সরদার প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.