Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দেশে এলো ফাইজারের আরও সাড়ে ১২ লাখ টিকা

নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় তিন চালানে ফাইজারের ২৫ লাখ টিকার মধ্যে দ্বিতীয় চালানের ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার সন্ধ্যা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এই টিকা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার সাজ্জাদ।

তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় তিন চালানে ফাইজারের ২৫ লাখ টিকার মধ্যে দ্বিতীয় চালানের ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। টিকাগুলো নিয়ে ফ্লাইটটি সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

Leave A Reply

Your email address will not be published.