Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দৌলতপুরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

দৌলতপুর প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর বাসস্ট্যান্ড থেকে আমানুল্লাহ সরকার (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে একটি সেভেন পয়েন্ট সিক্স বিদেশি পিস্তল ২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে। সে উপজেলার বাহিরমাদি গ্রামের রাজ্জাক সরকারের ছেলে। র‌্যাব কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার হায়দার জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এক অস্ত্র ব্যবসায়ী রাজধানী ঢাকায় বিক্রির উদ্দেশ্যে অস্ত্র নিয়ে যাচ্ছে খবর পেয়ে সেখানে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে আমানুল্লাহ সরকারকে আটক করে। তার দেহ তল্লাশি করে পিস্তলসহ গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.