Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দ্বিতীয় রাউন্ডে হকি লিগে জিমি, চয়নরা

Hockey_News_bg_152180439স্পোর্টস ডেস্ক:
সিংগাপুরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে অংশ নিতে বাংলাদেশ জাতীয় হকি দল আজ রাত সাড়ে দশটায় মালয়েশিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবে। সেখানে আগামীকাল মালয়েশিয়া অনুর্ধ্ব-২১ দল এবং পরের দিন জাতীয় ‘এ’ দলের সাথে দুটি প্রাকটিস ম্যাচে অংশগ্রহণ করবে। প্রাকটিস ম্যাচ শেষে ১৪ জানুয়ারি সিংগাপুরের উদ্দেশ্যে রওয়ানা হবে জিমি, চয়নরা। সেখানে ওমানের সঙ্গে নির্ধারিত আছে আরেকটি প্রস্তুতি ম্যাচ। ১৭-২৫ জানুয়ারি সিঙ্গাপুরে হবে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড। পুল ‘বি’তে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে জাপান, মেক্সিকো ও পোল্যান্ড। বিশ্ব র‌্যাংকিংয়ে বাংলাদেশের থেকে উপরে রয়েছে জাপান এবং পোল্যান্ড। মেক্সিকো রয়েছে বাংলাদেশের নিচে। তাই এবারের আসরে যেকোনো একটি বড় দলকে হারালেই চলবে না, হারাতে হবে আরো একটি দলকে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১৭ জানুয়ারি জাপানের বিপক্ষে। পরের দিন জিমিরা মেক্সিকোর মুখোমুখি হবে। আর গ্র“পের শেষ খেলায় ২০ জানুয়ারি পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ হকি দল। এবারে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে কৃষ্ণ কুমারকে। নতুন অধিনায়কের সঙ্গে থাকছেন নতুন কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তি।

Leave A Reply

Your email address will not be published.