Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নান্দাইলে তামাকমুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পৌর প্রতিনিধি, নান্দাইল:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন উপলক্ষে যুগান্তর স্বজন সমাবেশ সেবা ফাউন্ডেশন, আধুনিক ও তাকাম বিরোধী জোট এর যৌথ আয়োজনে ধুমপানবিরোধী এক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
যুগান্তর স্বজন সমাবেশ নান্দাইল উপজেলা শাখার উপদেষ্টা মো. এনামুল হক বাবুলের সভাপতিত্বে নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় ধুমপান ও তামাকের কুফল নিয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন নিভিয়াঘাটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আফতাব উদ্দিন নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম আঞ্জু, স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, প্রধান শিক্ষক ডা. ফখর উদ্দিন ভূঁইয়া, সাংবাদিক ফয়সাল আহম্মেদ, মঞ্জুরুল হক মঞ্জু, তানিম ভূঁইয়া, ডা. শরীফুল ইসলাম রিয়ান, ডা. শাহজাহান ফকির, মহিলা শিক্ষক নাজমা আক্তার পপি, আজহারুল ইসলাম হীরা, হাজী সোয়ের্টাসের মালিক রঙ্গু মিয়া, আবুল কালাম, শফিকুল ইসলাম শফিক, মো. সুলতান উদ্দিন মাস্টার, মো. রমজান আলী, সাদ্দাম হোসেন প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত সকলেই নিজেরা ধুমপান থেকে বিরত থাকবেন এবং অন্যদের ধুমপান থেকে বিরত থাকার জন্য প্রচারণা চালাবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

Leave A Reply

Your email address will not be published.