Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নীলফামারীর ডোমারে ৩য় শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

ডোমার সংবাদদাতা :

নীলফামারীর ডোমারে বড় বোনের উপর অভিমান করে তামান্না আক্তার (১০) নামে ৩য় শ্রেণির এক ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সকালে পৌর এলাকার ফায়ার স্টেশন সংলগ্ন শাহী পাড়ায় এ ঘটনা ঘটে। তামান্না ছোটরাউতা গ্রামের মৃত আজিম ড্রাইভারের মেয়ে ও উপজেলা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।

এলাকাবাসী সুত্রে জানা যায়, সকালে তামান্না সঙ্গে তার বড় বোন রুপা আক্তারে কথা কাটাকাটি হয়। এরপর তামান্না দরজা দিয়ে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.