Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নীলাদ্রির স্ত্রী আশামনিকে খুঁজে পাচ্ছে না পুলিশ

আশামনিকে

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যা মামলার বাদী (নীলাদ্রির স্ত্রী) আশামনিকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তার মোবাইল ফোনটিও বন্ধ। মামলার তদন্তকারী সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ বেশ কয়েক জাগায় যোগাযোগ করেও তার হদিস পায়নি।

গত শুক্রবার দুপুরে হত্যাকাণ্ডের পর রাত সাড়ে এগারটার দিকে খিলগাঁও থানায় মামলা করেন নীলান্দ্রির স্ত্রী আশামনি। শনিবার দুপুরে এক আত্মীয়র বাসায় তাকে পৌঁছে দিয়েছিল পুলিশ।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব) মাহবুব আলম মামলার বাদীকে না পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তদন্তের স্বার্থে আশামনিকে জিজ্ঞাসাবাদ খুবই প্রয়োজন। গত কয়েকদিন ধরে তার মোবাইল ফোন বন্ধ। পুলিশ যে বাসায় তাকে পৌঁছে দিয়েছিল সেখানেও তাকে পাওয়া যায়নি। ওই বাসার লোকজন তার অবস্থান সম্পর্কে কোন তথ্য দিতে পারেনি।

Leave A Reply

Your email address will not be published.