Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নড়াইলে আমের জুস খেয়ে দুই শিশু অসুস্থ

মঞ্জুরুল আলম, কালিয়া প্রতিনিধি: নড়াইলে আমের জুস খেয়ে ইভা (২) ও সদিয়া (৩) নামে দুই শিশু অসুস্থ হয়ে পেড়েছে। ইভা নড়াইল সদরের পাইকমারি গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং ইভার ফুফাতো বোন সাদিয়া। পারিবারিক সূত্রে জানা গেছে, ইভার বাবা রবিউল ইসলাম নড়াইলের এ্স এম সুলতান সেতুর টোলঘরের পাশের দোকান থেকে মঙ্গলবার (২৬ মে) রাতে তার শিশুকন্যা ইভা ও ভাগ্নি সাদিয়ার জন্য একটি কোম্পানির (প্রাণ ম্যাঙ্গোজুস) আমের জুস কিনে বাড়ি আসেন। রাত সাড়ে ৮টার দিকে জুসপানে দুই শিশু অজ্ঞান হয়ে পড়ে। ফলে প্রথমে তাদের নড়াইল সদর হাসপাতালে এবং মঙ্গলবার রাতেই যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নড়াইল সদর হাসপাতালের ডাঃ মশিউর ররহমান বাবু জানান, জুস বা অন্যকিছু খেয়ে থাকলে তা বিষাক্ত ছিল। ফলে বিষক্রিয়ায় দুই শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

Leave A Reply

Your email address will not be published.