Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পারিশ্রমিক দ্বিগুণ করে ফেলেছেন কঙ্গনা

বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতকে ইদানিং ‘মিস পারফেকশনিস্ট’ নামেই ডাকা হচ্ছে। ‘কুইন’ সিনেমার পরে ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ সিনেমাটির দুর্দান্ত সাফল্য যেন অন্য এক মাত্রায় পৌঁছে দিয়েছে কঙ্গনাকে। আর তাই কিনা কঙ্গনা তার পারিশ্রমিক দ্বিগুণ করে ফেলেছেন বলে বাতাসে জোর গুঞ্জন উঠেছে। বিশাল ভারদ্বাজের ‘রাঙ্গুন’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন কঙ্গনা। আর এই সিনেমায় অভিনয়ের জন্যই নাকি কঙ্গনা এবারে চড়া দর হাঁকিয়েছেন। পুরোই দ্বিগুণ করে ফেলেছেন কঙ্গনা তার পারিশ্রমিক। আর নির্মাতাও তাতে সায় দিয়েছেন। যদিও কঙ্গনার পারিশ্রমিকের অংক এখনো জানা সম্ভব হয়নি, তবে এর মধ্য দিয়েই তার সমসাময়িকদের তুলনায় বেশি পারিশ্রমিকের অধিকারী হবেন কঙ্গনা। ‘রাক্সগুন’ সিনেমায় আরো অভিন করছেন সাইফ আলী খান ও শহীদ কাপুর।

Leave A Reply

Your email address will not be published.