Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পীরগাছার আদিবাসী পল্লীতে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ


পীরগাছা প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় করোনা ভাইরাস প্রতিরোধে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। ইস্পাহানী টি লিমিটেড এর সহযোগিতায় এবং কমিউনিটি পুলিশিং রংপুর ও পীরগাছা থানা পুলিশের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (২এপ্রিল) দুপুরে উপজেলার ইটাকুরামী ইউনিয়নের সোমনারায়ন আদিবাসী পল্লীর ৩ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এসময় কমিউনিটি পুলিশিং রংপুর বিভাগী ও জেলা সদস্য সচিব সুশান্ত ভৌমিক, ইস্পাহানী টি লিমিটেড এর সিনিয়র ডিভিশনাল ম্যানেজার শাহাদৎ হোসেন, পীরগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, পীরগাছা প্রেসক্লাবের সভাপতি এম খোরশেদ আলম, সিনিয়র সাংবাদিক শাহ কামাল ফারুখ লাবু, তাজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধীর চন্দ্র বর্মন, সোমনারায়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, ইউপি সদস্য রফিজুল হক হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.