Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

প্রথমবারের মতো গানের ভিডিওতে মডেল দিঘি

03_dighiবিনোদন ডেস্ক:
প্রথমবারের মতো গানের ভিডিওতে মডেল হলো কিশোরীশিল্পী দিঘি। আসছে আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫ উপলক্ষে নতুন গানের ভিডিও ‘লাল-সবুজ’। শুক্রবার ঢাকার পশ্চিম রাজাবাজারে দিঘিদের বাসার ছাদে গানটির শ্যুটিং হয়। গানটিতে দিঘির সঙ্গে আরো অংশ নেন তার বাবা অভিনেতা সুব্রত। গানটির ভিডিও নির্মাণ করেছেন জিয়াউদ্দীন আলম। মিউজিক ভিডিওটিতে দিঘি-সুব্রত ছাড়াও আরো মডেল হয়েছেন রিয়াজ, আমিন খান, ইমন, ববি, মিলন, মারুফ, আইরিন, বাঁধন, অমৃতা, বাপ্পি, পরীমনি, জায়েদ খান, মৌসুমি হামিদ, অ্যানি, অন্তু করিমসহ আরো অনেকে। জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটি আগামী ১৩ ফেব্র“য়ারি ইউটিউব, ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Leave A Reply

Your email address will not be published.