Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পয়লা বৈশাখে যৌন হয়রানির মামলায় প্রতিবেদন ২ আগস্ট

pohela boishakhপয়লা বৈশাখে নারীদের যৌন হয়রানির মামলার পুনঃতদন্তের প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আগামী ২ আগস্ট ধার্য করেছে আদালত। আজ রোববার মামলাটিতে প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিটিআই) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট একেএম মইনুদ্দীন সিদ্দিকী নতুন এ তারিখ ঠিক করেন।
এদিকে মামলাটিতে গত ২৭ জানুয়ারি গ্রেপ্তার হওয়া মো. কামাল দুই দফা রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন।
গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন।
২০১৫ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীকে যৌন হয়রানি করা হয়। যৌন হয়রানির শিকার কেউ মামলা না করায় পুলিশ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করে।
তদন্তকালে মামলার ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ ও সাক্ষীদের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আটজনকে শনাক্ত করা হয়। শনাক্ত আট আসামির ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইলেকট্রনিক ও গণমাধ্যমে প্রকাশ করা হয়।
কিন্তু আসামিদের নাম-ঠিকানা না পাওয়ার অজুহাতে ২০১৫ সালের ২২ ডিসেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.