ফেনীতে ১০টি ককটেলসহ রিকশাচালক আটক
ফেনী প্রতিনিধি:
ফেনী সদর উপজেলার ধুমসাদ্দা থেকে ১০টি ককটেলসহ রিকশাালক মোহাম্মদ নূর উদ্দিনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার ধুমসাদ্দা পাকা রাস্তার মাথা থেকে বোমাসহ তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ধুমসাদ্দা রাস্তার মাথায় একটি রিকশা তল্লাশি চালিয়ে ১০টি ককটেলসহ রিকশাচালক মো. নূর উদ্দিনকে আটক করা হয়। এসময় বোমা বহনকারী ২ যাত্রী পালিয়ে যায়। আটককৃত নূর উদ্দিন দানগভূঞা উপজেলার বারাহীগুনী এলাকার আবদুল কুদ্দুসের ছেলে।
ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার পুলিশের উপ-পরিদর্শক জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি চলছে।