Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফেসবুকে মৌসুমীর অনুরোধ

বিনোদন ডেস্ক :   ফেসবুকে মৌসুমীর অনেক আইডি। সবটা যে তার নয়, তা ভক্তদের অনেকেরই অজানা। তারকা প্রিয় হলে, তার জাল জিনিসও আসল মনে হয়! তবে তিনি নিজের নকল আইডি ও ভুয়া ফ্যানপেজ নিয়ে হতাশ।

ঠিক একইভাবে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর কয়েকটি আইডি রয়েছে। আর তা নিয়ে তিনি আজ সোমবার ভোর পাঁচটায় ভক্তদের উদ্দেশে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি তুলে ধরা হলো:

‘ফেসবুকে আমার অসংখ্য ফেক আইডি ও ফেক ফ্যানপেজ আছে। আইডিগুলোতে যে ধরনের পোস্ট দেওয়া হয় তা আমার কথা নয়। তাই আপনাদের অনুরোধ করছি, ফেক ফ্যানপেজ আর ফেক আইডি চোখে পড়লে অনুগ্রহপূর্বক ব্লক করে দেবেন।’

বর্তমানে ছবির শুটিং এর জন্য মৌসুমী এখন স্কটল্যান্ডে আছেন। আগামী ৩০ জুনের মধ্যে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.