Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বগুড়ায় দুই যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি, বগুড়া:
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৭২ ঘণ্টার লাগাতার হরতাল চলাকালে বগুড়া সদরের এরুলিয়া এলাকায় দুটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি। সোমবার ভোর ৬ টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে দুটি ট্রাকে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সদর উপজেলা এরুলিয়া এলাকায় নওগাঁগামী একটি মাছ বহনকারী পিকআপ এবং বগুড়াগামী একটি খালি ট্রাক গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় ট্রাক দুটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ট্রাকের চালক রফিকুল ইসলাম জানান, কয়েকজন ব্যাপারী সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আলু কেনার জন্য কাহালুর বিবিরপুকুর হাটে যাচ্ছিলেন। এরুলিয়া এলাকায় পৌঁছালে ট্রাকে হামলা এবং আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার দুটি ট্রাকে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় কেউ হতাহত হয় নি। এছাড়া জেলা রেজিস্ট্রি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

Leave A Reply

Your email address will not be published.