Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মুলাদীতে প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা

বরিশাল প্রতিনিধি:
বরিশালের মুলাদীতে প্রাকৃতিক গ্যাস পাওয়ার সম্ভাবনায় নমুনা সংগ্রহ করেছে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্স।
গত রবিবার কোম্পানির একজন কর্মকর্তা ও একজন টেকনিশিয়ান ঘটনাস্থল পরিদর্শন করে এ নমুনা সংগ্রহ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর পাতারচর গ্রামে গত এক সপ্তাহ ধরে পুকুর ও টিউবওয়েল থেকে গ্যাসের উদগীরণ ঘটছে। ওই গ্যাস দিয়ে আশপাশের বিভিন্ন বাড়িতে রান্নার কাজ করেছেন অনেকে।
বিষয়টি জানতে পেরে বাপেক্সের একজন কর্মকর্তা ও একজন টেকনিশিয়ান ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেন।
মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাসউদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাপেক্স দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে রিপোর্ট দিবে। স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে উত্তর পাতারচর গ্রামের বিভিন্ন পুকুর থেকে গ্যাসের নমুনা সংগ্রহ করা হয়।
সফিপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আহসান শাহাজাদা মুন্সি বলেন, ৭০’র দশকে এ অঞ্চলে গ্যাসের লক্ষণ দেখা দিয়েছিল। নতুন করে গত ২২দিন ধরে ইউনিয়নের পাতার চর গ্রামের সিকিম আলী ব্যাপারির বাড়ির পুকুরসহ আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে গ্যাস উঠছে। সেখানকার মানুষ ওই গ্যাস দিয়ে রান্নাও করছেন।
বাপেক্সের উপ-ব্যবস্থাপক (ভূ-তত্ত্ব) সফিকুল ইসলাম বলেন, তারা এখান থেকে গ্যাসের নমুনা সংগ্রহ করেছেন। যা বিশ্লেষণ করে দুই সপ্তাহের মধ্যে মুলাদীতে প্রাকৃতিক গ্যাস আছে কিনা তার একটি প্রতিবেদন প্রকাশ করা হবে।
এ ব্যাপারে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ বলেন, প্রতিবেদনে যাই আসুক জনসাধারণের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া উচিত। আপাতত ওই গ্যাস দিয়ে চুলা ও আগুন জ্বালানো বন্ধ ঘোষণা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.