Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বগুড়ায় পণ্যবাহী ট্রাকে আগুন

fire picবগুড়া প্রতিনিধি:
বগুড়ায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার ৭২ ঘণ্টা হরতাল চলাকালে ডাল বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জেলা সদরের এরুলিয়া বাজারে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ডাল বহনকারী ট্রাকটি নওগাঁ থেকে বগুড়ার দিকে আসছিলো। মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে এরুলিয়া বাজার এলাকায় ট্রাকটি পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোল ছিটিয়ে এর সামনের অংশে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রতক্ষদর্শীরা ট্রাকটির ব্যাপক ক্ষতি হওয়ার কথা জানালেও এ ঘটনায় ট্রাকটির বিশেষ কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার।

Leave A Reply

Your email address will not be published.