Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বরিশালে কারেন্ট জালসহ ৭০ মণ জাটকা জব্দ

বরিশাল প্রতিনিধি:
বরিশালের আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়ে দেড় লাখ মিটার কারেন্ট জালসহ ৭০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
গত কাল সদর উপজেলা সংলগ্ন আড়িয়াল খাঁ নদে এ অভিযান চালানো হয়। তবে এ অভিযানে কাউকে আটক করতে পারে নি কোস্টগার্ড সদস্যরা।
বরিশাল কোস্টগার্ডের কন্টিজেন কমান্ডার মো. আমিনুল হক জানান, কারেন্ট জাল দিয়ে অবাধে জাটকা নিধন চলছে এমন সংবাদের ভিত্তিতে আড়িয়াল খাঁ নদে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কোস্টগার্ড সদস্যদের দেখে কতিপয় জেলে পালিয়ে গেলে সেখান থেকে দেড় লাখ মিটার কারেন্ট জাল ও ৭০ মণ জাটকা উদ্ধার করা হয়।
অভিযান শেষে জাটকাগুলো নগরীর রসুলপুরে কোস্টগার্ডের কার্যালয়ে এনে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, মন্দির ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, জব্দ কারেন্ট জালগুলো বরিশাল জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

Leave A Reply

Your email address will not be published.