Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের নতুন জার্সি

অ ১৯ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন জার্সি হস্তান্তর করেছে স্পন্সরকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। চট্টগ্রাম ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এমজিআইয়ের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ফ্রেশের লোগো সংবলিত নতুন এ জার্সি হস্তান্তর করা হয়।

এমজিআই পরিচালক তাহমিনা মোস্তাফা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের হাতে ফ্রেশ ব্র্যান্ডের লোগো সংবলিত জার্সি তুলে দেন।

এ সময় চট্টগ্রাম সিটি মেয়র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাইস প্রেসিডেন্ট আ জ ম নাছির উদ্দীন এবং বিসিবির পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান, এমজিআইয়ের নির্বাহী পরিচালক তাইফ-বিন-ইউসুফ, নির্বাহী পরিচালক (মার্কেটিং) আসিফ ইকবাল ও টপ অব মাইন্ডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আদিল উপস্থিত ছিলেন।

জার্সি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আজ যারা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলছে, তারাই আগামী দিনে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবে।’

বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমাদের একটি বড় দায়িত্ব হলো ক্রিকেট খেলাকে এগিয়ে নেওয়া, যাতে আমরা চূড়ান্ত পরিণতিতে বিশ্বক্রিকেটের অন্যতম এক শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হতে পারি। আমরা আশা করি, আমাদের দেশে নতুন প্রজন্ম থেকে প্রতিভাবান ক্রিকেটার বেরিয়ে আসবে। আমাদের নতুন যাত্রায় পার্টনার বা অংশীদার হওয়ার জন্য প্রেশ ব্র্যান্ডকে অসংখ্য ধন্যবাদ জানাই।’

এমজিআই পরিচালক তাহমিনা মোস্তাফা বলেন, ‘পৃষ্ঠপোষক হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের নতুন জার্সি হস্তান্তরের এ অনুষ্ঠান আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন হয়ে থাকবে। এই জার্সি গায়ে চাপিয়ে যারা মাঠে নামবে, সেসব নবীন ক্রিকেটাররা হবে আমাদের ফ্রেশ ব্র্যান্ডের অ্যাম্বাসাডর বা পণ্যদূত। আমাদের মূল মেসেস বা বার্তা হলো, এগিয়ে যাওয়ার কোনো সীমা নেই। যখনই কোনো বাধা আসবে, তখনই তা অতিক্রম করে যেতে হবে। আমরা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করি। সেইসঙ্গে আমরা আশা করি,

Leave A Reply

Your email address will not be published.