Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বোমা পাততে গিয়ে আইএসের পাক প্রধান নিহত

pakistanআন্তর্জাতিক ডেস্ক:

রাস্তার পাশে বোমা পেতে রাখতে গিয়ে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পাকিস্তান শাখার সন্দেহভাজন প্রধান হাফিজ মুহাম্মদ সাঈদ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার উপজাতি অধ্যুষিত তিরাহ উপত্যকার তুর দারা এলাকার সড়কে বোমা পেতে রাখতে গিয়ে নিহত হন তিনি। এসময় তার সঙ্গে নিহত হন দুই সহযোগীও। নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, পেতে রাখতে গিয়ে বোমার বিস্ফোরণে দুই সহযোগীসহ হাফিজ সাঈদ নিহত হন। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ শনাক্ত করে।

Leave A Reply

Your email address will not be published.