Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ব্যাংককের বিপণীবিতানে বোমা বিস্ফোরণ

রোববার সন্ধ্যার এ বিস্ফোরণে বার্তা সংস্থা রয়টার্স দুজন আহত হওয়ার কথা জানালেও বিবিসি একজন আহত হওয়ার কথা জানিয়েছে।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ঘরে তৈরি এসব বোমার বিস্ফোরণ হত্যার উদ্দেশ্যে ঘটানো হয়নি।

ব্যাংককের প্যারাগন শপিং মলের বাইরে ওভারহেড ট্রেন লাইনের নিচের একটি হাঁটাপথে বোমা দুটির বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরিত বস্তু দুটি পাইপ-বোমা ছিল বলে জানিয়েছে আল জাজিরা।

মে’তে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের পর বহাল থাকা সামরিক আইনের মধ্যে এই প্রথম দেশটির রাজধানীতে এ ধরনের ঘটনা ঘটল।

এই বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন।

রয়টার্সকে তিনি বলেছেন, “জনগণের ভালমন্দের বিষয়টি জড়িত থাকায় আমি নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছি।”

তিনি বলেছেন, “এই ঘটনা দেখিয়েছে আমাদের এখনও সামরিক আইন বহাল রাখা দরকার। এখনো কিছু খারাপ লোক শান্তি নষ্ট করার চেষ্টা করছে। তাদের কঠোর শাস্তি দেয়ার জন্য আমাদের পথ বের করতে হবে।”

পুলিশ জানিয়েছে, এলিভেটেড হাঁটাপথের উপর একটি ইলেকট্রিক কন্ট্রোলের পেছনে পাইপ-বোমা দুটি লুকানো ছিল। বোমাটি দুটিতে টাইমার স্থাপন করে রাত ৮টায় বিস্ফোরিত হওয়ার সময় নির্দিষ্ট করে দেয়া হয়েছিল।

ওই সময় ক্রেতা ও বাইরে রাতের খাবার খেতে আসা লোকজনে স্থানটি সরগরম হয়ে উঠে বলে জানিয়েছে পুলিশ।

হামলার উদ্দেশ্যে পরিষ্কার না হলেও হত্যার উদ্দেশ্যে নয়, ভীতি ছড়ানোর উদ্দেশ্যেই বোমা দুটির বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.