Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

রংপুর: রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম হাওয়া বেগম (৪০)। শনিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, তার নিকট থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা গেছে, তিনি ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের মীর হাজীর বাগ (বাসা নং-২২৯) গেন্ডারিয়া, শ্যামপুর এলাকার মনসুর আলী সরকার ও ফিরোজা খাতুনের মেয়ে।

স্থানীয়রা জানান, হাওয়া বেগম ব্যাটারিচালিত একটি রিকশায় চড়ে বাংলাদেশ ব্যাংক মোড় হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে আরডিআরএস মোড়ে পৌঁছালে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গেলে তিনি সড়কে ছিটকে পড়ে যান। তার নাক-মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই নারীর সঙ্গে থাকা একটি ভ্যানিটি ব্যাগে একটি এনআইডি কার্ড ও কিছু টাকা ছিল। এসব পুলিশের হেফাজতে রয়েছে।

মহানগর পুলিশের কোতয়ালী থানার এসআই মনোয়োর হোসেন বলেন, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। ওই নারী অসাবধানতাবশত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে রাস্তায় ছিটকে পড়লে এঘটনা ঘটে। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ রমেক হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.