Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভাঙ্গায় মেয়ের জামাই কর্তৃক শশুরের রগ কর্তন

66

রবিউল ইসলাম, ভাংগা প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাংগা উপজেলার পৌরসভার পূর্ব হাসামদিয়া মহল্লায় মেয়ের জামাই কর্তৃক শশুরের হাতের রগ কর্তন করেছে। জানা যায়, পূর্ব হাসামদিয়া মহল্লার মৃত ছামাদ মাতুব্বরের ছেলে রাজ্জাক মাতুব্বর (৩২) তাহার শশুর আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের হাবিবুল্লাহ খন্দকার (৫০) তাহাকে এলোপাথারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে বাম হাতের রগ কর্তন করে দেয়। হাবিবুল্লার মেয়ে রাজ্জাকের স্ত্রী রোমা বেগম (২২) জানান আমার স্বামী একজন নেশাগ্রস্থ ও বখাটে প্রকৃতির লোক। দীর্ঘদিন যাবত আমাকে যৌতুকের টাকার জন্য মারপিট সহ বিভিন্ন অত্যাচার করে। যৌতুকের টাকা না দিলে আমার বাবাকে রাজ্জাকের ভাই সাজ্জাত ফোন করে পূর্ব হাসামদিয়া মহল্লার লোকমানের বাড়িতে এনে রাজ্জাক, উজ্জল, সাজ্জাত, সাকিব (চার ভাই) উভয় পিং মৃত ছামাদ মাতুব্বর এলোপাতারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে বাম হাতের রগ কর্তন করে দেয়।
এব্যাপারে ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা মিজানুর রহমান জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.