Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মানিকছড়ি মহিলা মাদ্রাসায় বজ্রপাতে ৯ শিক্ষার্থী আহত

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী মহিলা মাদ্রাসায় বজ্রপাতে নয় শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত কাল সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলো- আঁখি (১২), বিউটি আক্তার (১১), মিনা (১৩), সুমাইয়া আক্তার (১১), মুর্শিদা আক্তার (১০), জান্নাতুল ফেরদৌস (১১), নাসরিন (৭), জান্নাতুল ফেরদৌস (৭) ও আরিফা (৭)।
জানা গেছে, গত কাল সকাল ১১টায় তিনটহরী মহিলা মাদ্রাসায় ক্লাস চলাকালীন বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ওই মাদ্রাসায় প্রথম থেকে চতুর্থ শ্রেণির নয় শিক্ষার্থী আহত হয়। তাৎক্ষণিক তাদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.