Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মারা গেলেন কিংবদন্তি ধারাভাষ্যকার রিচি বেনোর

1428637961 স্পোর্টসডেস্ক:  সাবেক অস্ট্রেলীয় ক্রিকেট গ্রেট ও কিংবদন্তি ধারাভাষ্যকার রিচি বেনো আর নেই।

বৃহস্পতিবার সকালে বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমে তার মৃত্যুর খবর আসে। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

গত নভেম্বর থেকে ত্বকের ক্যান্সারে ভুগছিলেন তিনি। ১৯৫২ সালে অভিষেকের পর রিচি বেনো অস্ট্রেলিয়ার হয়ে খেলেন ৬৩টি টেস্ট ম্যাচ, অধিনায়কত্ব করেন ২৮টিতে। টেস্টে একইসঙ্গে ২ হাজার রান ও ২০০ উইকেট শিকার করা প্রথম ক্রিকেটার তিনি।

বিবিসিতে ধারা বিবরনীর মাধ্যমে টেলিভিশন ধারাভাষ্যকার হিসেবে রিচি বেনোর অভিষেক হয় ১৯৬৩ সালে। অস্ট্রেলিয়া ভিত্তিক চ্যানেল নাইনের অফিসিয়াল ধারাভাষ্যকার হিসেবেই বেশি পরিচিত ছিলেন তিনি।

সবশেষ ২০০৫ সালের অ্যাশেজ সিরিজে ধারাভাষ্যকার হিসেবে কাজ করলেও চ্যানেল নাইনের সাথে জড়িত ছিলেন ২০১৩ সাল পর্যন্ত। তিনি স্ত্রী ও দুই সন্তান সহ রেখে গেছেন অসংখ্য গুনগ্রাহী।

Leave A Reply

Your email address will not be published.